আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে মনাইপাথরে বৈঠক
আগরতলা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথরে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের ৩৬ জন প্রার্থী, কার্যকর্তা ও অন্যান্য দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক বৈঠকটি পরিচালনা করেন। আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। তৃণমূল স্তরে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং প্রার্থীদের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে উপস্থিত প্রার্থী ও কার্যকর্তারা নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা করেন।