কৈলাশহর, ৩ অক্টোবর, ২০২৬:শারদীয় দুর্গোৎসবের আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির আবহকে আরও বর্ণময় করে তুলতে কৈলাশহরে এবারের দুর্গাপূজা কার্নিভাল সুষ্ঠু, সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে আয়োজনের লক্ষ্যে আজ ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ঊনকোটি জেলার জেলা শাসক, সভাধিপতি, কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন, জেলার উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুর্গাপূজা কার্নিভালের সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় সাধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সকলের সম্মিলিত সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবারের দুর্গাপূজা কার্নিভালকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।