জননকোষের মিলনতত্ত্ব
রাজা দেবরায়
দ্বিগুণ ক্রোমোজোমে সুপ্ত জীবন-বীজ
হ্যাপ্লয়েড আকুতিতে মিয়োসিসের বিভাজন
অর্ধেক হইয়া খোঁজে সম্পূর্ণতা
প্রকৃতির আদি গাণিতিক সমীকরণ
নিউক্লিয়াসের আবরণ ভেদি
অ্যাক্রোসোমের এনজাইম-ক্ষরণ
জোনা পেলুসিডার দুর্ভেদ্য প্রাচীরে
একটি মাত্র পুং-জননের অবতরণ
সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের তরঙ্গ
কর্টিকাল বিক্রিয়ায় রুদ্ধ দ্বার
পলিস্পার্মি রোধে প্রকৃতির কৌশল
একত্বের এই চিরন্তন অঙ্গীকার
দুই প্রোনিউক্লিয়াসের সন্নিকর্ষে
ডিপ্লয়েড সত্তার পুনর্জাগরণ
অদৃশ্য হইতে দৃশ্যের পথে
নবীন জিনোমের অভ্যুদয়-ক্ষণ l
About The Poet :
Sri Raja Debroy
Born on May 18th in Agartala, renowned poet, writer, philosopher, and tabla player Raja Debroy writes across multiple genres and languages. A member of the London Poets Club, his published works include -
- 150 Years of Umakanta Academy,
- Chhandapatan ,
- Char Line Hoye Jak,
- Electoral Reforms ,
- Thoughtful Poems,
- and Kalpana Ki Duniya ( Hindi)