বিশ্ব পর্যটন দিবস
রাজা দেবরায়
আমরা ভাবি পর্যটন মানে টিকিট, হোটেল, ছবি। ভুল। পর্যটন মানে দর্শন। কিন্তু প্রশ্ন হলো- মানুষ বেড়াতে যায় কেনো? এর দুটো তত্ত্ব আছে।
আমি আমার স্থানে বসে ভাবছি, আমিই সব জানি। আমার ভাষা, আমার খাবার, আমার ধর্ম- এটাই শ্রেষ্ঠ। তারপর ধরুন আমি গেলাম কেরালা, থাইল্যান্ড বা কাশ্মীর। দেখলাম- ওরাও আমার মতোই সকালে চা খায়, সন্তানকে স্কুলে পাঠায়, কিন্তু অন্য ভাষায়, অন্য ভাবে। সেই মুহূর্তে আমার অহংকার ভাঙে। আমি বুঝি- পৃথিবী আমার বাড়ি নয়, আমি পৃথিবীর বাড়িতে থাকি। তাই পর্যটনের প্রথম দর্শন হলো- Decentering। নিজেকে কেন্দ্র থেকে সরানো। কারণ দেখা যাচ্ছে- সত্য একটা নয়, অনেক।
পর্যটন হলো সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে বড় কূটনীতি। আমরা ভাবি পর্যটন মানে মজা। অর্থনীতিবিদরা জানেন- পর্যটন মানে রুটি। বিশ্বের ১০% চাকরি পর্যটন থেকে আসে। রাজস্থানের একজন উটওয়ালা, সুইজারল্যান্ডের একটা হোটেল- সব একই সুতোয় বাঁধা। আপনি যখন বেড়াতে যান, আপনি শুধু ছবি তোলেন না- আপনি কারও সংসার চালান।
আর কূটনীতি? যুদ্ধে যে দেশকে ঘৃণা করেন, সেই দেশে গিয়ে যখন দেখেন সেখানকার মানুষও আপনার মতোই, তখন যুদ্ধের প্রচার মিথ্যে হয়ে যায়। তাই UNWTO এবারের থিম প্রায়ই রাখে- Tourism and Peace, Tourism and Sustainability। কারণ পর্যটন হলো যুদ্ধের বিপরীত।
About The Writer:
Sri Raja Debroy
Born on May 18th in Agartala, renowned writer, philosopher, and tabla player Raja Debroy writes across multiple genres and languages. A member of the London Poets Club, his published works include -
- 150 Years of Umakanta Academy,
- Chhandapatan ,
- Char Line Hoye Jak,
- Electoral Reforms ,
- Thoughtful Poems,
- and Kalpana Ki Duniya ( Hindi)