মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে কৈলাশহরে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি
আগরতলা, সেপ্টেম্বর ১৮, ২০২৬: উনকোটি জেলার কৈলাশহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন এবং জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি পালিত হয়। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় অনুষ্ঠানে সমবেতভাবে প্রদীপ প্রজ্বলন করা হয়। কর্মসূচিতে সেবা, সংকল্প ও জাতীয় উন্নয়নের অঙ্গীকারের প্রতীক হিসেবে দীপশিখার তাৎপর্য তুলে ধরা হয়। উপস্থিতরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।