আগরতলা, ১২ অক্টোবর, ২০২৬: সাংবাদিক নিগ্রহের ঘটনায় অবশেষে তৎপর হলো পুলিশ। আগরতলা প্রেসক্লাবের সভাপতি এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চাপ ও আন্দোলনের পর শ্যামলী বাজার এলাকায় দুই সাংবাদিককে নিগ্রহের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃতরা হলেন রাজীব নমঃ ও চয়ন রায়। দুজনেই এনসিসি থানা এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক চন্দন কুমার দে ও শিবানন্দ শীল। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।