জন্মদিনে সলিল চৌধুরী
রাজা দেবরায়
১৯শে নভেম্বর, ১৯২৫
গাজিপুর সেই বাড়িতে জন্মেছিলো যে ছেলে
যাঁর প্রথম কান্নাটাও নাকি সুরে বাঁধা ছিলো
তুমি শুধু সুরকার ছিলে না, সলিল
তুমি ছিলে গণনাট্যের আগুন
আইপিটিএ-র মিছিলে হাঁটা একটা হারমোনিয়াম
একই হাতে রিক্সাওয়ালা আর মধুমতী
একই সুরে \\\'শ্যামল বরণী ওগো কন্যা\\\'
আর \\\'তাসের ঘর ভেঙে গেছে\\\'
তুমি প্রমাণ করেছিলে
মোজার্টের সিম্ফনিও বাঁশ বাগানে বাজে
বিটোফেনের কোরাসও ধান ক্ষেতে নামে
তোমার ওয়েস্টার্ন কাউন্টারপয়েন্টে
বাংলার ভাটিয়ালি কাঁদে
তোমার কোরাসে গ্রামের মাঝিরা দাঁড় টানে
প্রত্যেক নভেম্বর এলেই
রেডিওটা নিজে নিজেই বেজে ওঠে
\\\'আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে...\\\'
Discussion