ফিনল্যান্ডের স্কুল
রাজা দেবরায়
সাত বছর বয়সে প্রথম স্কুলে পা
তার আগে খেলা, গান, গল্প, প্রকৃতি, মা
নম্বর নেই, র্যাঙ্কিং নেই, ভয় নেই মনে
শিশু শেখে হেসে হেসে, আপন আপন কোণে
শিক্ষক এখানে রাজা, মাস্টার্স তাঁর হাতে
পাঁচ বছর পড়ে তবে, দাঁড়ায় ক্লাসের মাঝে
নিজের বই নিজে লেখে, নিজের মতো পড়ায়
পরিদর্শক নেই, ভয় নেই, স্বাধীনতায় জড়ায়
ধনী-গরীব একই বেঞ্চে, একই বই হাতে
ফিনিশ-সুইডিশ একই সুরে, একই পথে হাঁটে
শিক্ষা এখানে পণ্য নয়, রাষ্ট্রেরই দায়
সবার জন্য সমান আলো, সমান ছায়ায়
আট ক্লাস পর্যন্ত নম্বর বাধ্যতামূলক নয়
ষোলোতে প্রথম পরীক্ষা, তারপরই জয়
PISA-তে ছিলো সেরা, ছিলো সবার আগে
এখন একটু পিছিয়েছে, তবু গড়ের ওপরে জাগে
মোবাইল এসেছে, পড়া কমেছে, শিক্ষক কমে যায়
তবু ফিনল্যান্ড শেখায়, মানুষ হওয়াই আসল উপায়
শিক্ষা মানে চাকরি নয়, শিক্ষা মানে জীবন
শিশুকে আগে মানুষ করো, তারপর করো অর্জন
Discussion