বিজেপির ত্রিপুরা প্রদেশে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

আগরতলা, ৩ সেপ্টেম্বর, ২০২৬: আজ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী শ্রী বি. এল. সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক ডাঃ সম্বিত পাত্র, সহ-সমন্বয়ক শ্রী রাজীব বব্বর, প্রদেশ প্রভারী ডা. রাজদ্বীপ রায়, রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ সভাপতি শ্রী অভিষেক দেবরায়সহ বরিষ্ঠ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে দলের সাংগঠনিক শক্তি সুদৃঢ় করা, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি ও কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।