মেলাঘরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাক্তন শিক্ষকের মৃত্যু

মেলাঘর, ৩১ আগস্ট, ২০২৬: মেলাঘরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরদোয়াল এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দীপক দাস। তাঁকে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালের মূল ফটকের কাছে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ ইন্দিরা নগর কলোনির বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় বাসিন্দা, প্রাক্তন সহকর্মী ও রাজনৈতিক নেতারা শেষ শ্রদ্ধা জানান। বিজেপি যুব নেতা গৌতম ঘোষ এবং সিপিআই(এম) বিধায়ক শ্যামল চক্রবর্তী ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।